পদে পদে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক ; শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সে লক্ষ্যকে সামনে রেখে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে। এখনও পদে পদে ষড়যন্ত্র হচ্ছে।

সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে বাংলাদেশ সংগীত পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ উদযাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি, পঁচাত্তরের খুনী, ২০০১ থেকে ২০০৬ সালে হত্যাযজ্ঞ পরিচালনাকারী, ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যাকারীরা এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। তাই কবিতা-গানের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে উজ্জীবিত করতে হবে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটা শুধু রাজনীতিবিদদের নয়। এ জন্য সবাইকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে।

একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে সে চ্যালেঞ্জ নিতে সক্ষম হব। আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের। আমাদের প্রত্যাশা, সবাই দেশমাতৃকার জন্য কাজের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা হলে তাকে যথার্থ সম্মান দেয়া হবে।

অনুষ্ঠান সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভুইয়ার সভাপতিত্বে শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার