পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ বৃহস্পতিবার তাদের বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, গাইবান্ধার এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার কামাল হোসেনকে গাইবান্ধার এসপি করা হয়েছে। আর গাজীপুর মহানগর পুলিশের (জেএমপি) উপকমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান