পদত্যাগের খবরে বিব্রত ডোমিঙ্গো

news-image

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্কের অবসান ঘটাচ্ছেন রাসেল ডোমিঙ্গো- বৃহস্পতিবার সকাল থেকেই এমন গুঞ্জন দেশের ক্রিকেটাঙ্গনে। দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চাকরি ছেড়েই দিলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে নিশ্চয়তা ও সত্যতা মেলেনি। সকালেই জাগো নিউজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ডোমিঙ্গোর চাকরি ছাড়ার কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পায়নি বোর্ড। তাই ডোমিঙ্গোই বাংলাদেশের হেড কোচ।

আজ দুপুরে বিসিবি প্রধান নির্বাহী সাংবাদিকদের সামনেও একই কথা বলেছেন। তার কথা, ‘রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করেননি। তার সঙ্গে আজও আমার কথা হয়েছে। তিনি পত্রিকায় তার পদত্যাগের খবরে বিব্রত। তিনি আমাকে বলেছেন, খবরটি মিডিয়ায় যেভাবে এসেছে, আসলে তা নয়।’

তাহলে কি তার চাকরি ছাড়তে চাওয়ার খবর মিথ্যা? এমন প্রশ্ন করা হলে বিসিবি সিইও বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে এসেছে, ডোমিঙ্গো আমাকে বলেছেন তিনি সেভাবে বলেননি। তিনি পদত্যাগ করেননি। ডোমিঙ্গো আমাকে বলেছেন, মিডিয়ায় যেভাবে এসেছে, আমি সেভাবে বলিনি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান