পড়াশোনায় কেমন ছিলেন, মার্কশিট শেয়ার করে জানালেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে সেরা ক্রিকেটার ভাবা হয় ভারতের বিরাট কোহলিকে। মাঠে নেমে একের পর এর রেকর্ড করেন। কোহলির খুঁটিনাটি সব বিষয়ে আগ্রহ থাকে ভক্তদের। এবার ভক্তদের তিনি মাধ্যমিকের মার্কশিটের ছবি শেয়ার করেছেন।

ব্যাট হাতে ক্রিকেট বিশ্ব শাসন করলেও লেখাপড়ায় খুব ভালো ছিলেন না ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। শেয়ার করা মার্কশিটে সেই প্রমাণ পাওয়া যায়।

নবম শ্রেণি পর্যন্ত দিল্লির বিশাল ভারতী স্কুলে পড়েছিলেন কোহলি। এরপর দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিহারের সেভিয়ার কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন কোহলি। সেই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দেন কোহলি। যেখানে ২০০৪ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে কোহলি পেয়েছিলেন ৪১৯ নম্বর। সবচেয়ে কম পান অঙ্কে, গ্রেড ছিল সি টু। ইংরেজিতে পান ৮৩ নম্বর, গ্রেড ছিল এ ওয়ান। হিন্দিতে নম্বর ছিল ৭৫, গ্রেড বি ওয়ান। অঙ্কে পান সবচেয়ে কম ৫১ নম্বর, গ্রেড সি টু। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পেয়েছিলেন ৫৫ নম্বর, গ্রেড সি ওয়ান। সোশ্যাল সায়েন্সে পান ৮১ নম্বর, গ্রেড এ টু। আর আইটি বিষয়ে পান ৭৪ নম্বর।

মার্কশিটে হিন্দি, ইংরেজি, অঙ্কের মতো সব বিষয় থাকলেও ছিল না ক্রীড়া সম্পর্কিত কোনো বিষয়। যা নিয়ে আক্ষেপ প্রকাশ করে কোহলি লেখেন, মার্কশিটে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না, অনেক সময় জীবন ও চরিত্র গঠনে সেই বিষয়গুলোই মুখ্য হয়ে ওঠে।

ক্রিকেটারা সাধারণত পড়াশোনায় খুব একটা ভালো হন না। খেলাধুলাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে, পড়াশোনায় সেভাবে মনোযোগ দিতে পারেন না তারা। উচ্চমাধ্যমিকের পরই বইপত্র তুলে রেখে পুরো সময় ক্রিকেটে দেন কোহলি। অবশ্য এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন, ক্রিকেটের জন্যও তিনি এতটা পরিশ্রম করেননি যতটা পরীক্ষায় পাস নম্বর জোগাড় করতে গিয়ে হয়েছে। অঙ্ক বিষয়টাকে একেবারে পছন্দ করতেন না। মাধ্যমিকের পরই তিনি এমন কিছু নিয়ে পড়বেন যাতে অঙ্ক না থাকে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার