পঞ্চগড়ে শরতেই শীতের আগমন, রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ।আজ সকাল ৭টায় পঞ্চগড় জেলা সদরের করতোয়া সেতু এলাকা থেকে তোলা। ছবি: আমাদের সময়

প্রকৃতিতে এখনো শরৎকাল। হেমন্ত পেরিয়ে শীত আসতে বেশ দেরি। তবে পঞ্চগড়ে ইতোমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ।

গতকাল বৃহস্পতিবার রাতে মৌসুমের প্রথম ঘন ঘুয়াশায় জানান দিতে শুরু করেছে পঞ্চগড়ে শীতের আগমন। রাতভর টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আজ শুক্রবার ভোর হতেই হালকা শীত ও কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো জেলা। তবে দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীত। আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশার কারণে দিনের বেলাতেও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের আনাগোনায় ভরপুর হয়ে উঠছে বিনোদন কেন্দ্রগুলো। তবে আকাশ মেঘমুক্ত না থাকায় এবং ঘন কুয়াশার কারণে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্ঘ কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারায় বিমুখ হয়ে ফিরছেন অনেকেই।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, গত কয়েক দিনে পঞ্চগড়ে লাগাতার বৃষ্টি হওয়ার পর শুক্রবার সকাল থেকে হঠাৎ করে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যতই রাত হচ্ছে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে শীত ও কুয়াশার তীব্রতা আরও বৃদ্ধি পাবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, দিন দিন কুয়াশা বৃদ্ধির পাশাপশি তাপমাত্রা আরও কমে শীত পুরোপুরি নামবে। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার