পঞ্চগড়ের ১৩ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : গত কয়েকদিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়ে চলেছে শৈত্যপ্রবাহের মাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও বিকেলের পর থেকে সকাল পর্যন্ত থাকছে শীত ও কুয়াশা।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশের মধ্যে শুক্রবার (২২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়স। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

সাধারণত এ জেলার একদম কাছে হিমালয় পর্বত শৃঙ্গ হওয়ায় প্রতিবারেই একটু আগেই শীত অনুভব হয়। আর শীতে উষ্ণতা পেতে ইতোমধ্যে স্থানীয়রা ব্যবহার শুরু করেছেন গরম কাপড়।

স্থানীয়দের ধারণা, এবারো শীতের প্রকোপ দ্বিগুণ বাড়বে। আর এই শীত থেকে নিম্ন আয়ের দরিদ্র মানুষদের রক্ষায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও বিত্তবানদের প্রস্তুত থাকার জন্য জানিয়েছেন সুশীল সমাজ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত তিনদিন ধরে এ জেলায় আবহাওয়া অনেকটা ওঠানামা করছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড়ে অনেক আগেই শীত নামে। যার ফলে এ জেলায় শীতের তীব্রতা একটু বেশিই থাকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার