পঞ্চগড় থেকে যমুনার পথে আসছি : সারজিস

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার নিজ জেলা পঞ্চগড় থেকে রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস বলেন, পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।

এর আগে রাত ১০টার দিকে দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে রাত গভীর হওয়ার সাথে সাথে এনসিপি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার