পক্ষে কাজ না করায় মুক্তিযোদ্ধাকে পেটালেন চেয়ারম্যান প্রার্থীর ছেলে

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন ওই মুক্তিযোদ্ধার ছেলে।

জানা গেছে, সদর উপজেলার কুনিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ইসমাইল হোসেন। তার পক্ষে কাজ না করায় ইসমাইলের ছেলে বেলায়েত হোসেন গতকাল সোমবার মুক্তিযোদ্ধা সুলতান মাতুব্বরকে পিটিয়ে আহত করেন। ঘটনার সময় তিনি বাজার থেকে ফিরছিলেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এই মুক্তিযোদ্ধা।

এ বিষয়ে সুলতান মাতুব্বর বলেন, নির্বাচনে পক্ষে কাজ করেননি বলে তার ওপর হামলা চালানো হয়। এর আগে গত রোববারও তার ওপর হামলা করা হয়েছিল। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।

অভিযোগের বিষয় জানতে বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধাকে কে বা কারা মেরেছে, তা জানি না। এখন সে শত্রুতার বসে আমাদের জড়াচ্ছে। আমরা ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না।’

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার