ন্যাটোর অস্ত্রাগার ধ্বংসের দাবি রাশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনে ন্যাটোর একটি অস্ত্রাগার ধ্বংস করেছে। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এমন একটি ভিডিও প্রকাশ করেছে। পোল্যান্ড সীমান্তের কাছে ন্যাটোর ওই অস্ত্রভাণ্ডার রুশ হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি মস্কোর।

এদিকে, সেভেরোদনেৎস্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছে রুশ বাহিনী। তবে তাতে সাড়া দেননি ইউক্রেনের যোদ্ধারা। শহরের আজত রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে নিজেদের অবস্থান আরও জোরদার করছে রাশিয়া। সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ বাহিনী।

লুহানস্কের গভর্নরের দাবি, সেভেরোদনেৎস্কে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। অব্যাহত গোলাবর্ষণে তারা বের হওয়ার সুযোগ পাচ্ছেন না। তাদের অনেকেই আজত রাসায়নিক কারখানার নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন। তবে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে খাদ্য ও পানি সরবরাহ কমে এসেছে এবং স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে। এতে করে রোগবালাই ছড়িয়ে পড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান