ন্যাটোকে নিয়ে সুর নরম রাশিয়ার?

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তবে এবার যেন সুর পাল্টালেন তিনি। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের পরিকল্পনা করছে না মস্কো। আলোচনার মাধ্যমে মস্কো সংকটের সমাধান করতে চায়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

তবে তিনি সতর্ক বার্তাও দিয়েছেন। মেদভেদেভ বলেন, ক্রিমিয়ান উপদ্বীপ দখলে ইউক্রেনের কোনো প্রচেষ্টা মস্কোর জন্য কিয়েভের বিরুদ্ধে যেকোনো অস্ত্র ব্যবহার বৈধ হবে।

এর আগে রাশিয়ার এ সাবেক প্রসিডেন্ট দাবি করেন, ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করছে ন্যাটো।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেদভেদেভ। গত বুধবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশের বাইরে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো ধরনের প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে মস্কো।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান