নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হলেন নবীনগরের ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম

news-image

নবীনগর প্রতিনিধি : নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে  বদলীক্রমে পদায়ন করা হয়। প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের এ কর্মকর্তা নবীনগর উপজেলায় যোগদানের পূর্বে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। প্রায় দেড়বছর এ উপজেলায় কর্মকালে তিনি নবীনগর উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি সাধন, দাংগা প্রবন এলাকায় সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা; সন্ত্রাস, নাশকতা ও জংগীবাদবিরোধী জনমত সৃষ্টি, প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা সৃষ্টি, শিক্ষার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল সেবার বিস্তার ঘটানো, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তর, পেশাজীবী ও নাগরিক সমাজের  সাথে প্রশাসনের নিবিড় সম্পর্ক স্থাপন ও সমন্বয়ের মাধ্যমে সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি মাঠ পর্যায়ে নেতৃত্বের আসনে থেকে বাস্তবায়ন করেন। প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তার বদলীতে নবীনগর একজন নিবেদিতপ্রাণ সৎ, দক্ষ ও কর্মট কর্মকর্তার সেবা থেকে বঞ্চিত হবেন মর্মে সুধীজন মনে করেন।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ