নৌকারপ্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে বাতিল করেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।

কী ধরনের বিধিলঙ্ঘন করেছেন জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছিল। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি প্রদর্শন করেছেন। সার্বিক বিষয়টি বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার