নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলা পরিষদে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারক। বুধবার আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুর আবেদনের ওপর শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৭ অক্টোবর শুনানির জন্য রেখেছেন তিনি।

চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রোববার হাই কোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপরও একই দিনে শুনানি হবে আপিল বিভাগে।

আদালতে আওয়ামী লীগের প্রার্থী পিন্টুর পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। স্বতন্ত্র প্রার্থী টিটুর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

আইনজীবী কাজল জানান, ঋণখেলাপের অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তখন নির্বাচন কর্মকর্তারা জানিয়েছিলেন, একটি ব্যাংক থেকে টিটু ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পরে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন টিটু। সেখানেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর তিনি হাই কোর্টে যান।

তার আবেদনের ওপর শুনানি করে রোববার টিটুর মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীদের প্রতীক বরাদ্দের নির্দেশ দেয় হাই কোর্ট। একইসঙ্গে টিটুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

ওই আদেশে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সোমবার শুনানি শেষে ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার বিচারক। ওই সময়ের মধ্যে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পরে হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগের প্রার্থী পিন্টু। শুনানি শেষে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে আদেশ দিলেন চেম্বার বিচারক।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান