নোয়াখালীর ৪ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

news-image

নোয়াখালী প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীতে একদিন আগেই সোমবার সকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ৪টি গ্রামের মুসল্লিরা।

সোমবার সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামস্থ সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর ও লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সাথে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ২০০-৩৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ৬০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

নোয়াখালী ডিআইও-১ ডিএসবি মো. ফজলে রাব্বী বলেন, বেগমগঞ্জের দুটি ও নোয়াখালী সদর উপজেলার দুটি মসজিদের মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে। বেগমগঞ্জ উপজেলার আরও ৪টি মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৪টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান