নোয়াখালীতে একসঙ্গে ৫ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ীতে মহা ধুমধামে একসঙ্গে পাঁচ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। প্রচলিত নিয়মের বাইরে সামর্থ অনুযায়ী ৫ থেকে ২৫ হাজার টাকা দেনমোহর আদায় করে এ বিয়ে হয়েছে। গত শনিবার বাদ জোহর উপজেলার পোরকরা গ্রামে একসঙ্গে এ পাঁচ তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়েতে উচ্ছ্বসিত সবাই।

জানা যায়, যৌতুকবিহীন এ বিয়ে উপলক্ষে বর ও কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ স্থানীয় সাধারণ মানুষ শহীদী জামে মসজিদ প্রাঙ্গণে সকাল থেকেই দলে দলে জড়ো হতে থাকে। বিয়ে পরবর্তী ওয়ালিমা অনুষ্ঠানেও সহস্রাধিক মানুষের খাবারের আয়োজন করা হয়।

এ বিয়ের বিশেষ উল্লেখযোগ্য দিক হলো- বিয়েতে কোনো যৌতুকের লেনদেন হয়নি। বিয়ে পড়িয়ে কেউ অর্থ গ্রহণ করেনি। পছন্দের ব্যাপারে পাত্র-পাত্রীর পারস্পরিক পছন্দের ভিত্তিতে প্রস্তাব দেওয়া হয় এবং ভরা মজলিশে নগদ মোহরানা পরিশোধের মধ্য দিয়ে শুভবিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পিঁড়িতে বসা নবদম্পতিরা হলেন- বেলাল আহম্মেদ-মিম আক্তার (দেনমোহর- ১০ হাজার টাকা), তুহিন মাহমুদ-শামীমা আক্তার (দেনমোহর- ২০ হাজার টাকা), আলী হোসেন-মারজিয়া আকন (দেনমোহর- ৫ হাজার টাকা), রিয়াজ উদ্দিন-সাদিয়া আক্তার (দেনমোহর- ৫ হাজার টাকা), সালাউদ্দিন শেখ-মৌসুমী আক্তার (দেনমোহর ২৫ হাজার টাকা)।

এভাবে এত সুশৃঙ্খলভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক সম্পূর্ণ যৌতুকবিহীন এই বিবাহ অনুষ্ঠান দেখতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ ছুটে আসেন। তারা বিয়ের অনুষ্ঠান দেখে অভিভূত হয়ে যান।

কনে শামীমা আক্তার জাহানের বাবা মো. শরিফুল ইসলাম বলেন, ‘এই বিয়ের অনুষ্ঠানে প্রকৃত ইসলামের বিবাহ সর্ম্পকিত নিয়ম-নীতির পুনঃসূচনা দেখতে পেলাম। এখানে যৌতুকের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ দেখলাম। এভাবেই যদি ধর্ম ব্যবসামুক্ত যৌতুকবিহীন প্রতিটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় তাহলে যৌতুক প্রথা এবং ধর্ম ব্যবসা সমাজ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাল্লাহ।’

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘বিয়ে হলো এক পবিত্র সম্পর্ক। এক পরিবারভুক্ত আদম সন্তান পৃথিবীতে যেন শান্তিতে এবং সুশৃঙ্খলভাবে জীবন যাপন করতে পারে সেজন্য মহান আল্লাহ বিয়ের মাধ্যমে পবিত্র সম্পর্ক স্থাপনের হুকুম দিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার