নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান এই বছরও হচ্ছে না

news-image

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে চলতি বছরও বসছে না নোবেল পুরস্কার প্রদান আসর। নোবেল ফাউন্ডেশনের বরাত দিয়ে আজ ব্রিহপ্সতিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরও করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়নি। গতবারের মতো এবারও অনলাইনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, তারপর কূটনীতিকদের মাধ্যমে পুরস্কার ও সনদ পৌঁছে দেওয়া হবে বিজয়ীদের হাতে।

একটি বিবৃতিতে নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সবাই চায় করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি শেষ হোক। তবে আমরা এখনো সেখানে পৌছাতে পারিনি,।

জানা গেছে, গত বছরের মতো চলতি বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে । সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনো অতিথির উপস্থিতি থাকবে না। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফরমে সেই অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার