নোবেলজয়ী অমর্ত্য সেন করোনায় আক্রান্ত

news-image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এর মধ্যেই মিলল অমর্ত্য সেনের করোনা আক্রান্ত হওয়ার খবর। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আগামী সোমবার আবারও করোনা পরীক্ষা করা হবে। তবে এখনও তার আরটি–পিসিআর পরীক্ষা হয়নি।

জানা গেছে, গত ১ জুলাই শান্তিনিকেতনের বাড়িতে আসেন অমর্ত্য সেন। এর কয়েক দিন পর তার শারীরিক অবস্থা ভালো নয় বলে খবর পাওয়া যায়। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয় তখন। এরপর করোনা পরীক্ষা করা হয়। সূত্র জানিয়েছে, আজ শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল ৮৯ বছর বয়সী অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। আবার ১০ জুলাই লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সবকিছু বাতিল করতে হয়েছে তাকে।

বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। করোনার কারণে বাইরে খুব একটা দেখা যায়নি তাকে। এমনকি শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই প্রায় দু’বছর আসেননি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান