নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণ করা হয় ওই কলেজছাত্রীকে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগে আলোচিত গণধর্ষণের শিকার তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। পরে চার দিন ধরে আটকে রেখে তার ওপর নির্যাতন চালায় অভিযুক্তরা। এ অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে লালবাগ এলাকা থেকে প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, লালবাগ এলাকা থেকে কলেজছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৩-এর একটি দল রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. মনির হোসেন শুভকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক জানায়, সে বর্তমানে বিবিএর শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে সে দাবি করেছে, ভিকটিমের সঙ্গে গত এক মাস আগে লালবাগের একটি বাসায় তার এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়। আটক যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

ভিকটিমের অভিযোগ সূত্রে জানা যায়, তিনি থাকেন লালবাগে। প্রতিবেশী শুভ নামের এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে শুভ, তার বন্ধু শাকিল ও আলামিন তাকে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত কোনো স্থানে নিয়ে ওই তিনজনসহ চারজন মিলে তাকে ধর্ষণ করে।

পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ছাত্রীকে টিএসসি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার