নেপালে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : নেপালে রোববার সকালে পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রীবাহী ওই বিমানটি।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার।

ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমানের ২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন। তাদের নাম প্রকাশ করা হয়েছে। ওই ৫ ভারতীয় হলেন- অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান