নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

news-image

বাসস
নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ডর কাছে লেখা এক শোকবার্তায় তিনি বলেন, ‘নেপালের পোখারায় আজকের সবচেয়ে দুঃখজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। এতে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালের এবং অন্যান্য দেশের কয়েকজন রয়েছেন। দুর্ঘটনায় সকলেই মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।’

তিনি বলেন, ‘অত্যন্ত গভীর শোকের এই মুহুর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা হচ্ছে যাতে তারা তাদের এই অপূরণীয় ক্ষতি সইতে পারে যারা তাদের সবচেয়ে প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান