নেপালে বিমান বিধ্বস্ত: যা বলছেন প্রত্যক্ষদর্শীরা

news-image

অনলাইন ডেস্ক : ৭২ জন যাত্রী ও ক্রু নিয়ে নেপালের একটি বিমান গতকাল রোববার সকালে পোখারা বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। তবে বিমানের আর কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে নেপালের এই বিমান বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিলে তা এক প্রতিবেদনে জানিয়েছে। খবরে বলা হয়েছে, পোখারায় বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি অবতরণের আগ মুহূর্তে ল্যান্ডিং প্যাড পরিবর্তনের অনুমতি চেয়েছিল। অনুমতি দেওয়া হলেও শেষমেশ আর অবতরণ করতে পারেনি বিমানটি। তবে শেষ মুহূর্তে ল্যান্ডিং প্যাড বদলের দরকার কেন হয়েছিল তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

বিবিসি নেপালি সার্ভিসকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মনে হচ্ছিল বিমানটি অবতরণের আগে মোড় নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বিবিসি আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে এবং তারা সবাই বলেছে , দুর্ঘটনাটি এতো হঠাৎ করে ঘটেছে যে তারা কিছু বুঝেই উঠতে পারেননি।

৪৩ বছর বয়সী কামলা গুরুং বলেন, আমার চোখের সামনে আমি বিমানটি পুড়ে যেতে দেখেছি। কামলা গুরুং ঘারিপাতান এলাকার বাসিন্দা যেখানে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের জানালা, চায়ের কাপ এবং আরও পোড়া অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

কামলা বলেন, দুর্ঘটনাটি দেখে শিশুরা ভয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। কামলা গুরুং বলেন, “সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত সব কিছু স্বাভাবিকই ছিল। বাসার ছাদে আমি শিশুদের সাথে রোদ পোহাচ্ছিলাম। বাড়ি থেকে সব সময়ই বিমানের উঠানামার শব্দ শোনা যায়। কিন্তু রোববার সকালে মাথার উপর দিয়ে যে বিমানটি উড়ে যাচ্ছিল তার শব্দটা ভিন্ন ছিল। আমি যখন এট দেখলাম তখন এটি আছড়ে পড়েছে।”

কামলা বলেন, এতো ভয়ংকর বিমান দুর্ঘটনা তিনি এর আগে আর কখনো দেখেননি। তিনি বলেন, “যখন বিমানটি পড়লো তখন বিশাল শব্দ হয়। এরপর কিছুক্ষণ ধরে শুধু কালো ধোঁয়া দেখা গেলো। এরপর আগুন বাড়তে থাকে।”

দুঘর্টনাস্থল থেকে ২০০ মিটারের মধ্যে বেশ কয়েকটি উঁচু ভবন ছিল। আরেকজন স্থানীয় বাসিন্দা বল বাহাদুর গুরুং বলেন, ‘সৌভাগ্যবশত’ বিমানটি এখানে বিধ্বস্ত হয়নি।

বাহাদুর গুরুং বলেন, “বিমানটি অনেক নিচ দিয়ে যাচ্ছিল। বিমানটি ঘাটের দিকে যাচ্ছিল আর তখনই এটা বোমার মতো বিস্ফোরিত হয়। পাশের জঙ্গলেও আগুন ধরে যায়।” এর কিছুক্ষণ পরেই ইয়েতি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার