নেদারল্যান্ডের কাছে হেরে সেমির স্বপ্ন শেষ জিম্বাবুয়ের

news-image

অনলাইন ডেস্ক : বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়েকে খুব অল্পতেই বেধে রেখেছিল নেদারল্যান্ডস। পরে ম্যাক্স ও’ডাউডের ফিফটিতে তুলে নিল সহজ জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বুধবার ৫ উইকেটের জয় তুলে নেয় নেদারল্যান্ডস। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভার হাতে থাকতে জয় তুলে নেয় দলটি। এই হারে আসরে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো জিম্বাবুয়ের।

সুপার টুয়েলভ পর্বে নেদারল্যান্ডসের এটি প্রথম জয়। আগের তিন ম্যাচেই হারায় তাদের শেষ চারের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল।

অ্যাডিলেডে এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১১৭ রান করতে পারে জিম্বাবুয়ে। ৩ উইকেটে ৬৮ রান তুললেও শেষ ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান যোগ করতে পেরেছে দলটি।

সিকান্দার রাজা ২৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন তিনটি করে চার ও ছক্কায়। ২৩ বলে ৩ চারে ২৮ রান করেন শন উইলিয়ামস।

জিম্বাবুয়ের শুরুটাই ছিল হতাশার। পাওয়ার প্লেতে টপ অর্ডারের প্রথম তিন ব্যাটারকে হারিয়ে মাত্র ২০ রান করতে পারে দলটি। ওয়েসলি মাধেভেরে (১), ক্রেইগ আরভিন (৩), রেজিস চাকাভার (৫) কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে।

এরপর দলটির সবচেয়ে বড় দুই তারকা শন উইলিয়ামস ও সিকান্দার রাজা দলকে পথে ফেরানোর লড়াই শুরু করেন। চেষ্টা চালান পাল্টা আক্রমণের।

তবে ১২তম ওভারে তাদের ৩৫ বলে ৪৮ রানের জুটি ভাঙার পরই আসা যাওয়ার মিছিল শুরু হয় জিম্বাবুয়ের ইনিংসে।

উইলিয়ামসকে ফিরিয়ে বিপদজনক জুটি ভাঙা পল ফন মিকারেন সর্বাধিক ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন ব্র্যান্ডন গ্লোভার, লোগান ফন বিক, বাস ডি লিডি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান