নেত্রীকে লাঞ্ছনার অভিযোগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

শেকৃবি প্রতিনিধি : কনসার্টে চেয়ারে বসা কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সংগঠনের এক নেত্রীকে লাঞ্ছনাসহ হল ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। ওই নেত্রীর নাম জিনাত আরা জেরিন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি। জড়িতদের বিচারের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন- সহসভাপতি তারিক আহমেদ রুদ্র, সাংগঠনিক সম্পাদক মো. রেদোয়ানুর রহমান, আসাদুজ্জামান রিদওয়ান, শেরেবাংলা হলের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, শেখ হাসিনা হলের সভাপতি সাবেরী আনোয়ার এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আকাইদ আলী খান।

ছাত্রলীগ নেত্রী জেরিন বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উদ্দীপন-৭৫ ব্যাচের আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে। তিনি জানান, র‌্যাগ-ডে উপলক্ষে কনসার্ট চলাকালে সেখানে যান শিক্ষিকা আয়েশা আক্তার আঁখি। এ সময় শিক্ষকের বসার জন্য শেখ হাসিনা হলের সভাপতি সাবেরী আনোয়ারকে তার চেয়ারটা দিতে বলেন জেরিন। চেয়ার চাওয়ায় তিনি তার ওপর রেগে যান। পরে জেরিন তার কাছে দুঃখ প্রকাশ করে চলে যান।

জেরিন বলেন, ‘কিছুক্ষণ পর সাবেরী, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি আসিফা আক্তার জামিয়াসহ ছাত্রলীগের ওই নেতারা এসে আমাকে গালিগালাজ করে। সাবেরী ও উজ্জ্বল আমার গায়ে হাত তোলে। তারা আমাকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।’ পরে রাতে জেরিন অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে শেখ হাসিনা হলের সভাপতি সাবেরী বলেন, ‘অভিযোগটি বানোয়াট। এরকম কোনো কিছুই হয়নি। কনসার্টে অনেকগুলো চেয়ার ছিল কিন্তু সে তিনবার আমার চেয়ারটি-ই নিতে চাইল। আমি চেয়ার দিতে না চাইলে সে আমাকে গালিগালাজ করে। তখন আমি জামিয়াকে বিষয়টি বলি। জামিয়া তার সঙ্গে কথা বলতে গেলে তাকেও গালিগালাজ করে। তারপর সে তার এলাকার ছেলেদের নিয়ে মাঠে আসে। তখন আমার বন্ধুরা এসে বিষয়টি সমাধান করে দেয়। সেখানে মারামারির কোনো ঘটনাই ঘটেনি।‘

শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল বলেন, ‘মেয়েদের হলে সমস্যা হয়েছিল, আমরা গিয়ে সমাধান করে দিয়ে চলে আসি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে প্রক্টর বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ বিচারের ব্যবস্থা করব।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার