নেটদুনিয়া মাতাচ্ছে ‘নাসেক নাসেক’

news-image

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসেই প্রকাশ্যে এসেছে ‘কোক স্টুডিও বাংলা’র আয়োজন। আর প্রথম গান হিসেবে তারা প্রকাশ করে তাদের প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ গানটি। যেখানে অংশ নেন একঝাঁক তারকাশিল্পী। এরপর গত বুধবার হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে তারা প্রকাশ করে ‘নাসেক নাসেক’ শিরোনামের একটি গান। পাশাপাশি দেশের পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’ গানটিও রাখা হয়েছে। মূলত, এই দুটি গান মিলিয়েই ফিউশনটি করা হয়েছে।

‘নাসেক নাসেক’ গানে হাজং ভাষার অংশটুকুতে কণ্ঠ দিয়েছেন অনিমেষ রায় আর ‘দোল দোল দুলুনি’তে পান্থ কানাই। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইউটিউব দাপিয়ে বেড়াচ্ছে। মাত্র পাঁচ দিনেই গানটি দেখেছেন ১৯ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। আর গানটি পছন্দ করে লাইক করেছেন ২৮ হাজারেরও বেশি দর্শক-শ্রোতা। শুধু তাই নয়, মন্তব্যের ঘর ভরে গেছে ইতিবাচক সব কথায়।

এদিকে গানটির প্রেক্ষাপট নিয়ে অনিমেষ রয় বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের যেসব এলাকায় হাজং সম্প্রদায় বসবাস করে তাদের মধ্যে একটি উৎসব পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে গানটি লিখেছিলাম। হাজং সমাজে একজন মোড়ল থাকেন। যিনি ধনবান বটে। মোড়ল ধান কাটার জন্য আহ্বান জানান সবাইকে। তারপর বলেন, তোমাদের টাকা দিতে পারব না, কিন্তু খাওয়াব। উৎসবের একটি অংশের নাম “কর্ম সংগীত পর্যায়।” ওই সময় আনন্দ-ফুর্তি হয়, নাচার আহ্বান জানানো হয়। এই গান সেই সময়কে ঘিরে।’

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে ‘কোক স্টুডিও বাংলা’র অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর পৃষ্ঠপোষকতায় আছে বহুজাতিক প্রতিষ্ঠান কোকা কোলা। যার সমন্বয় করছে গ্রে ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানেই প্রকাশ করা হয় থিম সং ‘একলা চলো রে’ গানটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার