নূরের উপর হামলাকে ‘নাটক’ বললেন রাব্বানী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী নুরুল হক নূরের উপর ছাত্রলীগের হামলার অভিযোগকে অস্বীকার করেছেন সাধারণ সম্পাদক (জি এস প্রার্থী) গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘সে (নুরুল) সেই পুরোনো কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন- যে গুজব হইছে। প্রোপ্যাগান্ডা। সেটারই আরও একটা নাটক চলতাছে এইখানে।’

আজ সোমবার রোকেয়া হলের সামনে সাংবাদিকদের রাব্বানী বলেন, ‘কোটার যারা আছে, ছাত্রদল, শিবিরের তিনজন আছেই, বাম-এসব মিলে ছাত্রলীগকে ঠেকানোর জন্য ছেলেদের কোনো হলে যেহেতু কিছু করতে পারে নাই ষড়যন্ত্র করে। আমাদের বোনদের বিভ্রান্ত করার জন্য এখানে যখন ভিতরে গেল, এত নাটক করে। অথোরিটি নাই। ভিতরে যখন গিয়েছে, তিনটা বক্স খুলেছে। কিছুই পায় নাই সেখানে। সো, সে বাইরে এসে সে এটা বলতে পারতো যে, “আমি কিছু পাই নাই।” কিন্তু সে এমন একটা অভিনয় করলো। সবাইকে বিভ্রান্ত করলো আবার।’

ভোট বন্ধ কি না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একদম প্ল্যান করে কাজগুলো করতাছে। আর মিডিয়াগুলা ওইখানে থাকার কারণে কিন্তু তারা আরও উসকাচ্ছে।’ এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা চলে আসলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না।’

এর আগে দুপুর ১২টার দিকে বেগম রোকেয়া হলে হামলার শিকার হন নূর। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীরা কোটা আন্দোলনের নুরু ভাইকে মেরে আহত করেছে। একটি তালাবদ্ধ রুম থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়েছে, সেই তালাবদ্ধ রুমটি এতক্ষণ খোলার দাবি জানানো হলেও মাত্র সেটি খোলা হয়েছে।’ তাদের দাবি, ওই প্যাকেটগুলোতে এমন কিছু ছিল যা গোপনে সরিয়ে ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার