নুসরাতের সাবেক স্বামীর সঙ্গে প্রেম করছেন ঊষসী?

news-image

বিনোদন ডেস্ক : টলিউডে জোর গুঞ্জন অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈন প্রেম করছেন অপর অভিনেত্রী ঊষসী রায়ের সঙ্গে। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন ঊষসী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা ভার্সনের খবরে বলা হয়, ঊষসী তার প্রেমের গুঞ্জনের ব্যাপারে বলেন, ‘জানি না এ ধরনের কথা কেন রটছে। মানুষ হয়তো সোশ্যাল মিডিয়া নিয়ে খুব ভাবিত। ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করলে, ছবিতে লাইক করলেই ধরে নেওয়া হয় দুজন মানুষ সম্পর্কে রয়েছে।’

এদিকে, কয়েক মাস আগে একটি ফটোশুটের জন্য আন্দামান গিয়েছিলেন ঊষসী। গুঞ্জন ওঠে তখন নিখিলও তার সঙ্গে ছিলেন।তবে এমন প্রশ্ন শুনেই হেসে ওঠেন ঊষসী। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আন্দামানে আমি গিয়েছিলাম ঠিকই। সঙ্গে আমার সহকর্মীরা ছিল। আমরা ঘুরেছি। কাজ করেছি। আমি টিকিট, হোটেল বুকিংয়ের তথ্য দেখিয়ে দিতে পারি। রক্ত জল করা পরিশ্রমের টাকায় করেছি সবটা।’

ঊষসীর দাবি, নিখিলের সঙ্গে তাঁর বিশেষ কোনো পরিচয় নেই। তার সঙ্গে বিশেষ কোনা কথাও হয়নি। তিনি বললেন, ‘আমি আর নিখিল আগে একই জায়গায় জিম করতাম। তখন অল্পস্বল্প কথা হতো। এরপর আমি সেই জিমও ছেড়ে দিই।’

উষসী বলেন, মৈনাক ভৌমিকের ‘মিনি’র প্রিমিয়ারে নিখিলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কিন্তু সেখানে একসঙ্গে নয়, আলাদা-আলাদা উপস্থিত হয়েছিলেন তারা। তার প্রশ্ন, ‘আমার আর নিখিলের মধ্যে যদি সত্যিই কিছু থাকত তা হলে কি আমরা আলাদা যেতাম?’

ঊষসী অনেকগুলো কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন। সে কথার রেশ ধরে তিনি বলেন, ‘হাতে একদম সময় নেই। এখন কাজের সঙ্গে প্রেম করছি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান