নুসরাতের প্রশংসায় শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : মা হওয়ায় কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে টলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা। তারা মা ও নবজাতক শিশুর সুস্থতা কামনা করেছেন। নুসরাত জাহানের ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী নুসরাতকে তো ‘ভালো মায়ের’ সার্টিফিকেট দিয়েই দিয়েছেন।

অন্যদিকে তনুশ্রী, শ্রাবন্তীরাও নুসরাতের সঙ্গে ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেত্রীকে। আর এবার সুদূর সুইজারল্যান্ড থেকে নুসরাত জাহানকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

রাজনৈতিক মতাদর্শের দিক থেকে শ্রীলেখা ও নুসরাত আলাদা মেরুর। অনেক সময়ই নুসরাতকে নিয়ে সমালোচনা করেছেন শ্রীলেখা। মা হওয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে সেগুলোকে তুলে আনলেন অভিনেত্রী।

শ্রীলেখা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘রাজনৈতিক অবস্থান আলাদা হওয়ায় অনেক সময়েই আমি নুসরাতের নানা কারণে সমালোচনা করেছি। কিন্তু এবার নুসরাতের সাহসকে কুর্নিশ জানাতে হয়। সমাজের সমস্ত রকম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নুসরাত মা হয়েছেন, তাও আবার বিনা কোনো বিবাহবন্ধনে। এ তো সাহসী সিদ্ধান্ত!’

নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়ায় নুসরাতের। গুঞ্জন শুরু হয় যশের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হন নুসরাত।

এদিকে, নিখিল নিজেই জানান, নুসরাতের গর্ভের সন্তান তার নয়। তবে সমালোচকরা মনে করেন নুসরতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। তবে প্রেম, সন্তান নিয়ে একবারও মুখ খোলেননি নুসরাত জাহান।

নুসরাত প্রসঙ্গে কিছুই বলতে চাননি যশও। তবে নুসরত-যশের সম্পর্ক যে শুধু বন্ধুত্বের নয়, তার ইঙ্গিত বারবার সামাজিক মাধ্যমে দিয়েছেন এ দুই তারকা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার