নিয়মিত চড় খেলে বাড়বে ত্বকের সৌন্দর্য!

news-image

অনলাইন ডেস্ক : ত্বকের সৌন্দর্য বাড়াতে গিয়ে নাজেহাল অনেকেই। কেউ প্রাকৃতিক উপায়ে ত্বক কোমল ও নমনীয় রাখার চেষ্টা করেন। আবার কেউ ময়েশ্চারাইজিং ক্রিম বা প্রসাধনী ব্যবহার করেন। অনেক সময় তাতেও কাজ হয় না। বিভিন্ন রকমের পার্শ্বপ্রতিক্রিয়াও হয়। তবে ত্বকের এই সৌন্দর্য বৃদ্ধির একটি নতুন কৌশলের কথা বলছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, নিয়মিত চড় খেলেই নাকি বাড়বে ত্বকের সৌন্দর্য। এই কৌশলের নাম দেওয়া হয়েছে ‘স্ল্যাপ থেরাপি’ বা চড় থেরাপি। এটি ব্যাপক জনপ্রিয় কোরিয়ায়। এই থেরাপির শুরু কোরিয়াতেই। তবে চড় খুব বেশি জোরে মারা যাবে না। প্রয়োজন অনুযায়ী, নার্ভ বুঝে মারতে হবে। এজন্য হাতের তালু দিয়ে চড় মারতে হবে। তবেই কাজ হবে।

কিন্তু এই চড় থেরাপিতে আসলেই কাজ হয় কিনা- সে প্রশ্ন অনেকেরই। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে মৃদু চড় খেলে রক্ত সঞ্চালন ভালো হয়। এতেই ত্বকের সৌন্দর্য বাড়ে। শুধু চড় নয় হালকা চিমটি কাটাও ভালো। এতে ত্বক টানটান থাকে। কুঁচকে যায় না। অনেকে এই থেরাপি ‘অ্যান্টি এজিং ট্রিটমেন্ট’ হিসেবে ব্যবহার করেন। এখন আর শুধু কোরিয়ায় এই থেরাপি সীমাবদ্ধ নয়। বিশ্বে এটি ছড়িয়ে পড়েছে। অনেকেই এ পদ্ধতি অবলম্বন করছেন।

সৌন্দর্য বজায় রাখা মোটেও সহজ কাজ নয়। এর জন্য অনেক কিছুই করতে হয়। কেউ পার্লারের দ্বারস্থ হন, কেউ আবার ঘরোয়াভাবে চেষ্টা করেন। এক্ষেত্রে চড় থেরাপি ব্যবহার করলে অবশ্যই সতর্ক থাকতে হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান