নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশসহ নিহত ৪

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল আলীম (২৫) নামে এক পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নাসির উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আমা বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘরিয়া এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এসময় বাসটি সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন। তারা সবাই বাসের যাত্রী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান