নিষেধাজ্ঞা শেষে আবার শুরু হচ্ছে ইলিশ ধরা

news-image

অনলাইন ডেস্ক : দেশের উপকূলীয় এলাকার নদনদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞার ২২ দিনের মেয়াদ শুক্রবার মাঝরাতে শেষ হচ্ছে। উপকূলের জেলেরা আবার জাল-নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন নদনদী ও সাগরে। উপকূলের মাছঘাটেও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

মা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৬ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন অঞ্চলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন; বাধা দিতে গেলে প্রশাসনের ওপর হামলাসহ নানা ঘটনা ঘটেছে।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান বলেন, বরিশালে নিষেধাজ্ঞা অমান্যের ঘটনায় হিজলা ও মেহেন্দীগঞ্জের চেয়ারম্যান-মেম্বাররা দায়ী। তাঁরা নেপথ্যে থেকে জেলেদের নদীতে নামিয়ে দেন ইলিশ নিধনে। তিনি জানান, গত বছর ২২ দিনের নিষেধাজ্ঞায় ৪৮ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছিল। এ বছর ডিম ছাড়ার পরিমাণ ৬০ শতাংশ হবে বলে আশা করেন তিনি।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, অবৈধ মাছঘাটগুলোর কারণে সরকারের জাটকা ও মা ইলিশ রক্ষা আন্দোলন বাধাগ্রস্ত হয়।

চাঁদপুর সদর উপজেলার হানারচর ও লক্ষ্মীপুর ইউনিয়নের জেলে ইদ্রিস ও মালেক বলেন, ২২ দিন পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। সরকার এ বছর ২৫ কেজি চাল বরাদ্দ দিলেও পেয়েছি ২২-২৩ কেজি। শুধু চাল দিয়ে সংসার চলে না। আরও অনেক কিছু দরকার।

চার জেলা নিয়ে গঠিত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এবার নদীতে জেলেরা ছিল বেপরোয়া। চাঁদপুর অঞ্চলে ১ হাজার ১৮৮ জেলেকে আটক করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এ বছর নদীতে প্রচুর মা ইলিশ এসেছে ডিম পাড়ার জন্য। সামনের জাটকা রক্ষা কার্যক্রম সফল হলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান