নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, উৎসবে মেতেছেন জেলেরা

news-image

ভোলা প্রতিনিধি : শুক্রবার মধ্যরাত থেকে ইলিশ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওযায় ফের ইলিশ শিকারে মেতে উঠেছে জেলেরা।

শনিবার ভোর থেকেই ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে।

ইলিশ ধরা পড়ায় জেলেপাড়ায় ব্যস্ততা বেড়ে যাওয়ার পাশাপাশি সরগরম হয়ে উঠেছে মাছের আড়ত।

ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা। এবারে ইলিশ বিক্রির টাকায় বিগত দিনের ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন তারা।

ইলিশ ধরার নিশেধাজ্ঞা কাটিয়ে নদীতে নেমেই দেখা মিলেছে ইলিশের। নদীতে শত শত নৌকা ট্রলার নিয়ে জেলেরা নেমে পড়েন ইলিশ শিকারে। প্রথম দিনেই পর্যাপ্ত মাছ পাওয়ায় খুশি তারা।

ভোলার জেলে রহিমুল, সামসু ও করিম বলেন, আমরা রাতেই নদীতে গিয়েছি। যে পরিমাণ মাছ পেয়েছি, তাতে ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা রাখছি। এভাবে মাছ পেলে ধারদেনাও পরিশোধ করে দিতে পারবো।

ভোলা সদরের তুলিতলী মাছ ঘাটের আড়তদার মনজুর আলম বলেন, নদীতে মোটামুটি ভালো ইলিশ পাওয়ায় যাচ্ছে। এতে জেলেরাও খুশি আর আমরা আড়তদাররাও খুশি। প্রথম দিন এ ঘাটে ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।

দ্বীপজেলা ভোলায় ইলিশ ধরার ওপর জীবিকা চলে এমন জেলের সংখ্যা তিন লাখেরও বেশি। তারা সবাই এখন ইলিশ ধরতে নদী-সাগরে ছুটছেন। এছাড়া ঘাটগুলোতে পাইকার, আড়তদার ও জেলেদের কর্মব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে। আড়তগুলোতে লাখ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে। সেই মাছ চলে যাচ্ছে বাইরের জেলাগুলোতে।

এ বছর ইলিশের লক্ষমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, ইলিশ রক্ষায় এবারের অভিযান সফল হয়েছে। তাই নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান