নিষেধাজ্ঞার পরও রুশ পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্রে

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা ধরনের পণ্য দেশটিতে রপ্তানি করছে রাশিয়া। এই রপ্তানি থেকে শত শত ডলার আয়ও হচ্ছে। এসব পণ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। এরপর রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। হাজার হাজার নিষেধাজ্ঞার পরও ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়া অন্তত ৩ হাজার ৬০০ পণ্যের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে। এসব পণ্যের মধ্যে রয়েছে কাঠ, ধাতব পদার্থ, রাবাসহ অনেক কিছুই।

যদিও গত বছরের একই সময়ে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ৬ হাজার চালান পাঠানো হয়েছিল। ওই হিসেবে মার্কিন বন্দরগুলোতে রুশ পণ্যের চালান কমেছে। তবে প্রতি মাসে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠিয়ে ১০০ কোটিরও বেশি ডলার আয় করছে মস্কো।

মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, রাশিয়া থেকে প্রায় প্রতিদিন যুক্তরাষ্ট্রের বন্দরে জাহাজ ভিড়ছে। রুশ পণ্যে মার্কিন নিষেধাজ্ঞায় মস্কোর থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কোনো কোনো আমদানিকারক হয়তো এসব পণ্যের জন্য বিকল্প ব্যবস্থা করতে পেরেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান