নিশ্বাস বন্ধ হয়ে আসছিল বুবলীর

news-image

বিনোদন প্রতিবেদক : শেষ বলের নাটকীয়তায় জিম্বাবুয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। মোসাদ্দেকের করা শেষ বলটি যেন নিশ্বাস আটকে দিয়েছিল ১৮ কোটি মানুষের। ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী দর্শকেরও একই অবস্থা হয়েছিল।

ব্যস্ততার মাঝেও টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তারও দম বন্ধ হয়ে আসছিল।

এমন অসাধারণ জয়ের পর নিজের ফেসবুক পেজে টাইগারদের অভিনন্দন জানিয়ে নায়িকা বলেছেন, ‘শেষ মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল! কিন্তু ফাইনালি আমরা জিতেছি। তোমাদের নিয়ে অনেক গর্বিত-বাংলার বাঘেরা।’ সঙ্গে ভালোবাসার ইমোজির মাঝখানে লেখেন, ‘বিডি’ মানে বাংলাদেশ।

বুবলীর এই কথার সঙ্গে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও একাত্মতা প্রকাশ করেন। অভিনন্দন আর বাংলাদেশের প্রতি ভালোবাসাময় সব মন্তব্যে ভরিয়ে দেন নায়িকার পোস্ট।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের এই ম্যাচটি পেন্ডুলামের মতো দুলছিল দুই দিকেই। ঠিক তখনই অধিনায়ক সাকিব বল তুলে দেন মোসাদ্দেকের হাতে! শেষ ওভারে ১৬ রানে জিম্বাবুয়েকে আটকাতে হবে তাকে। এমন দৃশ্যপটে সত্যিকারের সমর্থকদের দম বন্ধই হয়ে আসে। ছক্কা হজম করে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক শেষমেশ নিরাশ করেনি। নাটকীয়তা ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসে বাংলাদেশ!

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান