নির্মম নি’র্যাতন চলতো ক্যাসিনো খালেদের টর্চার সেলে

news-image

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব-৩ এর একটি দল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে টর্চার সেলের সন্ধান মেলে।

র‌্যাব জানায়, টর্চার সেলে নি’র্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নিয়ে নির্মম নি’র্যাতন চালানো হতো।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, ‘খালেদের টর্চার সেলে অভিযান চলমান রয়েছে।’

এর আগে বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ‘ইয়াং ম্যান্স ক্লাব’র ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে ১৪২ জনকে আটক করা হয় এবং প্রায় ২০ লাখ টাকা ও মাদক জব্দ করা হয়। পরে রাতে ক্যাসিনোর মালিক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি অবৈধ অ’স্ত্র, গু’লি ও ই’য়াবা উদ্ধার করা হয়।

সূত্রঃ ব্রেকিং নিউজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার