নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল

upzila-election-1_14280_01ডেস্ক রিপোর্টঃ২৩ মার্চ রোজ রবিবার, ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ২১ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হক নাসিরনগর সদরে ১ হাজার মেঃ টন  ধারণ ক্ষমতা  সম্পন্ন খাদ্যগুদাম উদ্ভোধনকালে দলীয় প্রার্থীদের পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়ে তাদের বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান,বলে অভিযোগ করেছেন,স্থানীয় বিএনপি,বিজেপি সহ অনেকেই। তাছাড়া ও ২২ মার্চ তার নিজ বাড়ি পূর্বভাগে জান,মার কবর জিয়ারতে। সেখানে ও নাকি এমনই কাজ করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এ প্রতিনিধিকে জানান,সকালে পুর্বভাগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জানু মিয়ার নেত্রীত্বে এক মিটিং বসে। আওয়ামীলীগ সর্মতিত প্রার্থীর পক্ষে সরাসরি টেবিলের উপর ভোটপ্রদানের নির্দেশ দেন। বিকেলে সেখানে গিয়ে হাজির হয়ে তাতেও সমর্থন দেন মন্ত্রী। এ বিষয়ে জানু মিয়ার সাথে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি। জানা গেছে নির্বাচনী তফছিল ঘোষনার পর কোন এমপি.মন্ত্রী এলাকায় থাকতে পারবেন না। মন্ত্রীর এমন আচরনের কারণে বি এন পির প্রার্থী এম এ হান্নান ১৮ মার্চ নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। মন্ত্রীর এমন কার্যকলাপে সাধারণ ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে এবং নির্বাচন সুষ্ঠ হবে না বলে জানান বিএনপির সর্মতিত প্রার্থী এম এ হান্নান ও মোঃ আহসানূল হক মাষ্টার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার