নির্বাচনে জয়ী নারী সদস্যর উপর পরাজিত প্রার্থীর হামলা

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ডে বিপুল ভোটে বিজয়ী প্রার্থীর উপর হামলা করেছে পরাজিত প্রার্থী। আজ শুক্রবার ভোরে যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বয়ড়া ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে হেলিকপ্টার প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন হাবেজা বেগম। একই এলাকার কলম প্রতীকের প্রার্থী নার্গিস আক্তার অনেক বেশি ভোটে পরাজিত হন।

এরই জের ধরে জয়ী প্রার্থী হাবেজা যখন আজ শুক্রবার তার নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন তখন পরাজিত প্রার্থী নার্গিস আক্তার তার লোকজন নিয়ে দেশিয় অস্ত্রসহ হাবেজার ওপর হামলা করে। হামলায় আহত নারী ইউপি সদস্যকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বিজয়ী নারী ইউপি সদস্যের স্বামী রতন প্রামানিক বলেন, ‘আমার স্ত্রী বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিল। এমন সময়য় পেছন থেকে পরাজিত প্রার্থী নার্গিস আক্তার ও তার স্বামী রউফ মোল্লাসহ কয়েকজন দেশির অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আমার স্ত্রীর কান কেটে যায়। আমরা হরিরামপুর হাসপাতালে আছি, কানে সাতটি সেলাই দেওয়া হয়েছে।’ এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, পরাজিত প্রার্থী নার্গিস আক্তার বলেন, ‘জয়ী প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে কটুক্তি করে, আমার দিকে মারতে আসলে তাকে আমি ধাক্কা দেই। পড়ে গিয়ে তার কান কেটে গেছে। আমি লজ্জিত।’

এদিকে, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী