নির্বাচনে অংশ নেওয়ার আভাস বিএনপির আরিফুলের

news-image

সিলেট ব্যুরো : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আভাস দিয়েছেন সিলেটের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। আজ সোমবার দুপুরে জাতীয় মে দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে এ আভাস দেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর গত মাসে বেশ কিছু দিন লন্ডনে অবস্থান করেনে আরিফুল হক চৌধুরী। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন গলাতেই গিয়েছিলেন বলে ধারণা করছেন অনেকেই।

আজ নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত শ্রমিক দলের সমাবেশের প্রধান অতিথি, সিলেট করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিটি নির্বাচনের (পাঁচ সিটি) তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটের অধিকার আদায়ের আন্দোলনে সেই নির্বাচনে বিএনপি যাচ্ছে না। তবে বাস্তবতার বিবেচনায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমরা কেন যাব, সে বিষয়ে আগামী ২০ মে সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ ডেকে স্পষ্ট করা হবে।’

আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিটি নির্বাচন একটি প্রহসনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। যেখানে জাতীয়ভাবে সারাদেশে জাতীয় নির্বাচনে ইভিএম প্রত্যাখ্যান করা হয়েছে, সেখানে আবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম দেওয়া হয়েছে। এই ইভিএম হচ্ছে তাদের মেকানিজমের অন্যতম বিষয়। যে নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের লোকদের ভোট দেবেন সেই ভোট অন্য পাত্রে চলে যাওয়ার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দেখতে পাই এই মহানগরীর জনগণ ইভিএমের সঙ্গে কোনোভাবেই পরিচিত নয়। কাজেই এই নির্বাচন কমিশনকে বলব, যদি তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চায়… জনগণের বিরুদ্ধে কিছু হলে এর দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। নির্বাচন কমিশন তাদের চোখ থাকতে যদি অন্ধ হয়ে যায়, তবে কিছু বলার নেই।’

সিলেটের মেয়র বলেন, ‘যে ইভিএম প্রত্যাখ্যান করা হয়েছে সেই ইভিএম দিয়ে সিটি নির্বাচন মানি না। সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল করতে হবে। ইভিএম কোনো ভোট মানি না।’

আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের মানুষ অধিকার আদায়ে সব সময় সোচ্চার। আন্দোলন করে রেফারেন্ডামের মাধ্যমে পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হয়েছিল সিলেটের মানুষ।’

মেয়র অভিযোগ করে বলেন, ‘সিটি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সিলেট মহানগরীর ভেতরে প্রশাসনিক রদবদল চলছে। তবে সিলেটের মাটিতে অন্যায় করে কেউ পার পায়নি, পাবেও না।’ প্রশাসনে যারা নতুন আসছেন তাদের সব তথ্য সংগ্রহ হচ্ছে বলে জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, গত ১০ বছর তিনি নগরবাসীর সেবা করেছেন। সিলেট মহানগরীর রাজনৈতিক নেতারা নেতৃত্ব দিতে জানে, বাইরে থেকে কাউকে ভাড়া করে নিয়ে এসে মহানগরীর মানুষকে দাস বানানো মানবে না নগরীর মানুষ।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার