‘নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করুক তারা গণতান্ত্রিক দল’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করুক তারা গণতান্ত্রিক দল।

তিনি বলেন, বিএনপি সব সময়ে বলে আমরা গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছি। তাই বলি বিএনপি যে গণতান্ত্রিক দল আগামী নির্বাচনে অংশ নিয়ে তা তারা প্রমাণ করুক।

আজ রবিবার দৈনিক প্রথম আলোর কার্যালয়ে প্রথম আলো আয়োজিত শিশু অপুষ্টি পরিস্থিতি ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জামিন পেয়ে আগামী নির্বাচনে অংশ নিবেন এমন আশা প্রকাশ করে নাসিম বলেন, আইনি বাধায় কেউ নির্বাচনে অংশ নিতে না পারলে সেক্ষেত্রে সরকারের কোন দায় নেই। তবে সরকার চায় না কাউকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে। আমরা চাই খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ গ্রহণ করুক।

সংবাদ সম্মেলন ও মানবন্ধনের নামে প্রতিনিয়ত সরকারের নামে মিথ্যাচার করা থেকে বিরত থাকতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কিত সভায় সভাপতিত্ব করেন। এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ