নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্র সচিব

news-image

অনলাইন ডেস্ক : আগামী নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেসনিকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব।

মাসুদ বিন মোমেন বলেন, ‘নির্বাচনের বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) জানতে চেয়েছে ও আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছেন এবং বিদেশিদের কাছেও বলেছেন। নির্বাচন কমিশন বাকি কাজগুলো করছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘সেখানে (নির্বাচন কমিশন) সক্ষমতা বাড়াতে যদি সাহায্য লাগে, সেটি যুক্তরাষ্ট্র করতে রাজি আছে বা করতে চেয়েছে। আমরা দেখছি, যে ধরনের প্রস্তুতি হওয়া দরকার সেগুলোই হচ্ছে। রাজনৈতিক দলগুলো কে কী ভাবছে, সেটি তো আমরা বলতে পারব না।’

বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্যও যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চেয়েছি আমাদের বিভিন্ন বাহিনীর যে সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা, সেটি যেন অব্যাহত থাকে। র‌্যাবের ওপর আপাতত তাদের নিষেধাজ্ঞা আছে। কিন্তু আমাদের পুলিশ বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, বিজিবি, কোস্টগার্ড– এদের সবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আছে। আমাদের আর্মি-টু-আর্মি বিভিন্ন মহড়া আছে। সেগুলো অব্যাহত থাকবে এবং আগামীতে আরও জোরদার করা যাবে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার