নির্বাচনকে সুষ্ঠু করাই র‌্যাবের মূল দায়িত্ব: খুরশীদ হোসেন

news-image

বাসস
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। সেক্ষেত্রে র‌্যাবের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা।’

বিরোধী দল আন্দোলন করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে এ দেশের কোন সম্পদ ধ্বংস ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কেউ ব্যাঘাত ঘটালে সেটা কঠিন হস্তে দমন করা হবে।’

আগামী এক বছরের জন্য র‌্যাব মহাপরিচালক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। র‌্যাব ৭টি বাহিনী নিয়ে কাজ করে ও কিছু এজেন্ডা রয়েছে। মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে, এটা আমাদের প্রধান গুরুত্বপূর্ণ কাজ। দেশ ও জনগণকে নিয়ে ভাবনা আমাদের সবচেয়ে বেশি।’

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

র‌্যাব ফোর্সেস-এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর, সদর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামানসহ র‌্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার