নির্ধারিত সূচির আগেই বাংলাদেশে শ্রীলঙ্কা দল

news-image

স্পোর্টস ডেস্ক : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল শুক্রবার (১ মার্চ) বাংলাদেশে আসার কথা ছিল শ্রীলঙ্কার। তবে তার একদিন আগেই ঢাকায় পা রেখেছে লঙ্কানরা। ২৭ জনের বহর নিয়ে ঢাকা থেকে এবার তাদের গন্তব্য সিলেট।

আগামী ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।

এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল।

এদিকে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ সিলেটে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ স্কোয়াডের একাংশের। আগামীকাল বিপিএলের ফাইনাল শেষে বাকি ক্রিকেটাররা দলে যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার