নিরাপত্তা বাহিনীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ জরুরি তদন্তের নির্দেশ

news-image

বিশেষ সংবাদদাতা : কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর নির্যাতনে তোহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগের বিষয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

১ ফেব্রুয়ারি (শনিবার) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার ভোরে অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে আটক করার পর নিরাপত্তা বাহিনীর নির্যাতনে আহত অবস্থায় গভীর রাতে তোহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরাও যুক্ত রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, যার মধ্যে অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

অন্তর্বর্তী সরকার পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচার প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সুযোগ সম্পূর্ণরূপে দূর করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালিয়ে যাবে। সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমইউ/এমএইচআর/এমএস

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার