‘নিরাপত্তা পরিষদ চাইলে বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, নিরাপত্তা পরিষদের কাছ থেকে আদেশ না পেলে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তার মাথা ঘামানোর সুযোগ নেই। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোয়েন লুইস বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই। নিরাপত্তা পরিষদের কাছ থেকে আদেশ না পেলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর সুযোগ নেই। তবে বাংলাদেশ সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ।’

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রাধিকার হওয়া উচিত। মিয়ানমারের জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গেও আমি যোগাযোগ করছি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ফান্ড বাড়ানোর জন্য আলোচনা চলছে। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ চ্যালেঞ্জিং হচ্ছে।’

জাতিসংঘের আবাসিক দূত বলেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮০০ শান্তিরক্ষী রয়েছে। সেখানে বাংলাদেশের ৫০০ নারী শান্তিরক্ষী রয়েছে। এটা খুব ইতিবাচক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান