নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : আগুনের ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। এ ছাড়া আজ শনিবার সকাল থেকে পার্শ্ববর্তী চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি বলেন, ‘নিউ মার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিকদের নিয়ে এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। এটি সবার সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, শনিবারের আগুনে প্রায় ২০০ দোকান পুড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি দোকানে ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত মালামাল ছিল।

এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান আমিনুল ইসলাম শাহীন।

আরও পড়ুন: দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হবে: ডিএমপি কমিশনার

আজ ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করেন র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার