নিয়োগ বোর্ডে বাকবিতণ্ডা, ইবি শিক্ষককে শোকজ

news-image

ইবি প্রতিনিধি : নির্বাচনী বোর্ডে অশোভন আচারণের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসানকে শোকজ করা হয়েছে। তাকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটির সদস্যদের অফিস কার্যালয়ে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। গতকাল বুধবার তথ্য অনুসন্ধান কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শার্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়। এ নিয়ে পরবর্তীতে নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান প্রার্থী বাছাই নিয়ে ড. বখতিয়ার হাসানের সম্পর্কে বোর্ডের অন্য দুইজন সদস্যের সঙ্গে অশোভন ও অযৌক্তিক আচরণের অভিযোগ জানান। এ ঘটনায় উপাচার্যের কাছে এ আচরণের আইনানুগ ও উপযুক্ত শাস্তি দাবি করেছেন অভিযোগকারী। উপর্যুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে ড. বখতিয়ার হাসানকে লিখিত বক্তব্য সশরীরে তদন্ত কমিটির সদস্যের অফিস কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বলেন, ‘কয়েকদিন আগে আমাকে তথ্য অনুসন্ধান করার জন্য একটি কমিটিতে সদস্য নিবার্চন করা হয়েছিল। কমিটির পক্ষ থেকে নিয়োগ বোর্ডে অশোভন আচরণের কারণ জানতে চেয়ে ড. বখতিয়ার হাসানের কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। পরবর্তী কি হবে তা তদন্ত শেষে জানানো যাবে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার