নিম্নমানের খেজুরে সয়লাব রংপুরের হাট-বাজার

news-image

রংপুর ব্যুরো : পবিত্র রমজান মাসকে ঘিরে নিম্নমানের খেজুরে সয়লাব হয়ে গেছে রংপুর নগরীসহ জেলার হাট বাজার। ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান কিংবা ক্রেতাদের যেন নজরে না আসে, তাই সদ্য আমদানিকৃত খেজুরের সঙ্গে তা মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। আর এসব খেজুর চমকপ্রদ ও স্বাদ বাড়াতে মেশানো হচ্ছে মিষ্টির সিরা ও সরিষার তেল । এ দিকে পাইকারি ব্যবসায়ীরা খুচরা পর্যায়ে কম খেজুর সরবরাহ করে তৈরি করছে কৃত্রিম সংকট। বিক্রি করছে বাড়তি দরে। ফলে রোজার শুরুতেই খেজুরের দাম হু হু করে বাড়ছে। ভোক্তারা বাধ্য হয়ে পণ্যটি বাড়তি দরে কিনতে বাধ্য হচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, খেজুরের কার্টুন ও বস্তা পরিবর্তনের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ তারিখও পরিবর্তন করা হয়েছে। ফলে তা গত বছরের অবিক্রিত খেজুর কিনা তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, সংঘবন্ধ সিন্ডিকেট এই অপতৎপরতায় জড়িত। এদিকে চলতি বছর যে খেজুর আমদানি করা হয়েছে সেগুলাে নিম্নমানের কিনা তা নিয়েও বাজার সংশ্লিষ্টদের যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে রমজানের ইফতারির গুরুত্বপূর্ণ এই আইটেমটি ফরমালিনমুক্ত কিনা তা নিয়ে আমদানিকারকরা কখনাে মাথা ঘামাননি। তবে তা বাজারজাত করার পর খুচরা বাজারে ব্যবসায়ীরা এই খেজুর গলাকাটা দামে বিক্রি শুরু করেছে।সরেজমিনে নগরীর সিটি বাজার, লালবাগ, মাহিগঞ্জসহ বিভিন্ন বাজারে দেখা যায়, বিভিন্ন দেশ থেকে নিম্নমানের খেজুর আমদানি করে বস্তা ভরে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। এসব খেজুরের বস্তার গা ভেজা ও স্যাঁতসেঁতে। বস্তায় নেই কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ। এছাড়া এ নিম্নমানের খেজুরগুলোর স্বাদ ও চকচকা করতে মিষ্টির সিরা ও সরিষার তেল মেশানো হচ্ছে।

সিটি বাজারে খেজুর ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, বাজারের সবচেয়ে কম দামের জাহেদি খেজুর কিছুদিন আগেও ১২০-১৩০ টাকা ছিল। এখন তার কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। এছাড়া ধাবাস খেজুরও ২০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ২৪০-২৫০ টাকায়। নাগাল খেজুরসহ বিভিন্ন মানের আম্বার, আজোয়া, মরিয়ম খেজুরও আগের চেয়ে দাম বেড়ে ৫৫০-এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তবে নিম্নমানের খেজুর বিক্রির বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সমাজে গরীব-ধনী সব ধরনের মানুষ রয়েছে। কেউ টাকার অভাবে ভালো খেজুর কিনতে পারেনা, তারাই নিম্নমানের খেজুর কিনে।রংপুরের ভোক্তা অধিকার কর্মীরা জানান, করোনার এই মুহূর্তে রংপুর নগরবাসীকে নিরাপদ খাবার পৌঁছে দিতে ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে বাজার তদারকি এবং অভিযান পরিচালনা করা প্রয়োজন।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল ইসলাম মৃধা জানান, পবিত্র রমজানে কেউ যদি অস্বাস্থ্যকর খেজুর আমদানি বা বিক্রি করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান,রংপুর বাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার