নিত্যপণ্যের মজুদ ঠেকাতে টাস্কফোর্স গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে ও অসাধু মজুদদার ঠেকানোর জন্য সরকার টাস্কফোর্স গঠন করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী আরো জানান, ঢাকায় টিসিবির ট্রাকের সংখ্যা বাড়িয়ে দেড়শ করা হয়েছে। আগে ছিল ৫০টি ট্রাক ঢাকায়। আর সারাদেশে ট্রাকের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ করা হবে।

নিত্যপণ্যের দাম পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রায় দুই ঘণ্টার ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে। তবে অনেক অসাধু ব্যবসায়ী এর সুযোগও নিচ্ছে। এটা যাতে না নিতে পারে সেটা মনিটরিংয়ের জন্য বৈঠকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পুলিশপ্রধান বেনজির আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইস্যুটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা প্রতিবাদী কর্মসূচি।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো দোষারোপ করছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার