নিজ গাড়িচালকের হাতেই খুন হন আফরোজা

news-image

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর মধ্য বাড্ডায় নিজ অ্যাপার্টমেন্টে আফরোজা সুলতানাকে গলাকেটে নৃশংসভাবে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, ভিকটিমের গাড়িচালক মো. হৃদয় বেপারী (৩৪) এই হত্যাকাণ্ড ঘটায়। সে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো। তার বাসা ভাড়া বাকি পড়ে যায়। সে ধারনা করে তার ম্যাডামের কাছে অনেক টাকা ও স্বর্ণালংকার আছে। কারণ সে প্রায়ই দেখত ভিকটিম আফরোজা সুলতানা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিতেন। ওই টাকার লোভেই হৃদয় হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশ জানায়।

রাজধানীর মধ্যবাড্ডা এলাকা থেকে মঙ্গলবার বিকেলে গাড়িচালক মো. হৃদয় বেপারীকে (৩৪) গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড, গুলশান-২ এ কর্মরত এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানাকে গত ১৩ মার্চ মধ্য বাড্ডা এলাকার ভাড়া বাসায় গলা কেটে খুন করা হয়। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন সংস্থা একত্রিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

হাফিজ আক্তার বলেন, এ হত্যাকাণ্ডের তদন্তে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা গুলশান বিভাগও তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে হত্যাকারীকে শনাক্ত করতে সক্ষম হয়।

ডিবি প্রধান বলেন, হৃদয়কে গ্রেপ্তারের পর ঘটনাস্থলে নিয়ে গেলে কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের পর স্বর্ণালংকার চুরি করেছে তা দেখিয়ে দেয়। তার দেখানো মতে পাশের নির্মাণাধীন ভবনের পার্শ্ববর্তী খালি জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এরপর তার বাসার পাশের বালুর নিচ থেকে তার দেখানো মতে চোরাইকৃত স্বর্ণালংকারসহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।

অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, ড্রাইভার মো. হৃদয় বেপারী ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিল। বর্তমানে ৩ ছেলের বাবা। সে ২০০৫ সালে ড্রাইভিং শিখে বিভিন্ন জায়গায় ড্রাইভার হিসেবে কাজ করে আসছে। সর্বশেষ ২০১৫ থেকে গুলশান ২ নং এর সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড একটি বাসায় ভিকটিম আফরোজা সুলতানার ড্রাইভার হিসেবে কাজ নেয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। এতে তার তিনমাসের বাসা ভাড়া বাকি পড়ে যায়। এসব কারণে অভাবে পড়ায় সে চিন্তা করে বেশ কিছু টাকা হলে সে দূরে কোথাও গিয়ে অন্য ব্যবসা করে সংসার চালাবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার