নিজের বউকে সামলে রাখুন : শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা মিত্র। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে বরাবরই আলোচনার সৃষ্টি করেন তিনি। এবারও তার ব্যতিক্রম করলেন না।

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত। যে ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে টলিউডজুড়ে। এবার সেই স্রোতেই গা ভাসালেন শ্রীলেখা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘যে যার নিজের বর-বউকে সামলে রাখুন। অন্যর বউ, প্রাক্তন স্ত্রী কী করছে তাতে আমার আপনার কী যায় আসে? কাউকে সেরা নৈতিক অভিভাবক তকমায় ভুষিত করবেন না।’

এরপর শ্রীলেখা আরও লেখেন, ‘ওহ হ্যা, সার্কাজম আমার দ্বিতীয় ভাষা। এটা একটি শিল্প। যা থেকে আপনি বঞ্চিত হতে পারেন না।’

নিজের পোস্টে কারো নাম না নিলেও, এটা স্পষ্ট- পরমব্রত ও পিয়ার বিয়েকে ঘিরে যে আলোচনা চলছে শোবিজপাড়ায় সেটাই পছন্দ করছেন না শ্রীলেখা। তাই অভিনেত্রীর উপদেশ, নিজের স্ত্রী-স্বামীকেই আগে সামলে রাখুন।

প্রসঙ্গত, সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের দুই বছর পর সম্প্রতি অভিনেতা পরমব্রতকে বিয়ে করেছেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী। সম্পর্কের দিক থেকে তিনজনই একসময় বেশ ভালো বন্ধু ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান