নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আইএমএফের ঋণ নয়: এফবিসিসিআই সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।

আইএমএফের ঋণ বিষয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের অর্থের দরকার রয়েছে, তাই বলে নিজেদের স্বার্থ আর সক্ষমতা বিসর্জন দিয়ে নয়।

তিনি বলেন, তারা শর্ত দেবে, আমাদের নেগোসিয়েশন করতে হবে। ডলার সংকট দূর করতে আমাদের ফরেন কারেন্সির দরকার আছে, গ্যাপটা মিনিমাইজ করার জন্য। তার মানে এই নয় যে, সব জলাঞ্জলি দিয়ে আইএমএফের কাছ থেকে অর্থ নিতেই হবে।

অর্থনৈতিক মহামন্দা ও দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, দুর্ভিক্ষ হলে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে হবে। সে হিসেবে বাংলাদেশ এর বাইরে না। এজন্য আমাদের কৃচ্ছ্রসাধন করা দরকার। এর পাশাপাশি আমাদের কৃষিখাত নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে নেদারল্যান্ড, ব্রাজিল ও থাইল্যান্ডসহ খাদ্যপণ্য উৎপাদনে যেসব দেশ সফল তাদের অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে অপর এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, ঋণের খেলাপি বড়রা হয়, ছোটরা হয় না। ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশ বৃহৎ শিল্পে। এজন্য আমাদের এসএমই খাতকে বেশি গুরুত্ব দিয়ে, এ খাতে ঋণের প্রবাহ বাড়ানো দরকার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার